আইবিটিআরএর কর্মশালা সম্পন্ন
ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ‘এনহ্যান্সিং ক্যাপাসিটিজ অব পটেনশিয়াল লিডারস’ শীর্ষক কর্মশালা সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। এতে সভাপতিত্ব করেন আইবিটিআরএর প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে.এম. মুনিরুল আলম আল-মামুন। এসময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া ও ভাইস প্রেসিডেন্ট মো. মাহফুজুল করিম উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
অর্থসংবাদ/এসএম