Ortho Songbad আর্কাইভ

শেয়ার বিক্রি করবেন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা

শেয়ার বিক্রি করবেন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার (১৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এনসিসি ব্যাংকের উদ্যোক্তার নিসার কাদেরের কাছে প্রতিষ্ঠানটির ১৯ লাখ ৪৮ হাজার ২০২টি শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি দেড় লাখ শেয়ার বিক্রি করবেন।

জানা গেছে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে তিনি পাবলিক মার্কেট অথবা ব্লকের মাধ্যমে এসব শেয়ার বিক্রি করবেন।

মুল সাইট থেকে

পুজিবাজার