Ortho Songbad আর্কাইভ

গ্রামীণফোনের পর্ষদ সভা ২৩ অক্টোবর

গ্রামীণফোনের পর্ষদ সভা ২৩ অক্টোবর
শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেডের পর্ষদ সভা আগামী ২৩ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্যালোচনা শেষে তা প্রকাশ করবে কোম্পানিটি।

উল্লেখ্য, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) গ্রামীণফোনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা। আর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৩-জুলাই’২৩) ইপিএসের পরিমাণ ছিল ৮ টাকা ৮৪ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার