Ortho Songbad আর্কাইভ

তসরিফা ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভার তারিখ ঘোষণা

তসরিফা ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় কোম্পানিটির জুন ৩০,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্যালোচনা শেষে পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে প্রকাশ করবে কোম্পানিটি।

উল্লেখ্য, ২০২২ হিসাববছর শেষে তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি আয় ছিলো ১৫ টাকা ৩৬ পয়সা। তাতে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের প্রতি শেয়ারে ৩০ পয়সা বা ৩ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার