Ortho Songbad আর্কাইভ

এক্সিম ব্যাংকে ‘ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন’ বিষয়ক কর্মশালা

এক্সিম ব্যাংকে ‘ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন’ বিষয়ক কর্মশালা
এক্সিম ব্যাংকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন-২০১৫ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এক্সিম ব্যাংকের ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবীর। এতে সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংক ট্রেইনিং অ্যাকাডেমির প্রিন্সিপাল ড. মোঃ সাইফুল ইসলাম।

এছাড়াও কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল রিপোটিং কাউন্সিলের প্রয়োগকারী বিভাগের নির্বাহী পরিচালক ড. আহমদুজ্জামান।

দিনব্যাপী এই কর্মশালায় ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার থেকে অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক পর্যন্ত সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার