Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভার তারিখ জানালো বিচ হ্যাচারি

পর্ষদ সভার তারিখ জানালো বিচ হ্যাচারি
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিচ হ্যাচারি লিমিটেডের পর্ষদ সভা আগামী ২৫ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার