Ortho Songbad আর্কাইভ

রহিম টেক্সটাইলের পর্ষদ সভা ২৬ অক্টোবর

রহিম টেক্সটাইলের পর্ষদ সভা ২৬ অক্টোবর

পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের পর্ষদ সভা আগামী ২৬ অক্টোবর বিকাল ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।


আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার