সূচক বাড়লেও কমেছে লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের বৃদ্ধিতে লেনদেন শেষ হয়েছে। তাতে লেনদেন শেষে ডিএসই’র সব সূচকে ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। তবে এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন।
বুধবার (১৮ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়েছে। তাতে লেনদেন শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৭৮ পয়েন্টে।
এছাড়া প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১৩৬২ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ২১৩৯ পয়েন্টে অবস্থান করছে।
বুধবার ডিএসইতে মোট ৫১২ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৭২ কোটি ২১ লাখ টাকা।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৩টি কোম্পানির শেয়ার।
অর্থসংবাদ/এমআই