Ortho Songbad আর্কাইভ

এমারেল্ড অয়েলের সর্বোচ্চ দরপতন

এমারেল্ড অয়েলের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০১ প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ শেয়ারদর হারিয়েছে এমারেল্ড অয়েল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, বুধবার (১৮ অক্টোবর) এমারেল্ড অয়েলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৭ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৯৬ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

এদিকে দর পতনের দ্বিতীয় উঠে আসা শ্যামপুর সুগার মিলসের শেয়ারদর কমেছে ৫ দশমিক ৩৮ শতাংশ। আর ৪ দশমিক ৬৬ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইমাম বাটন।

বুধবার ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ফিড মিল, খুলনা প্রিন্টিং, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, স্টাইলক্রাফট লিমিটেড, রতনপুর স্টিল, জুট স্পিনার্স এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার