Ortho Songbad আর্কাইভ

বারাকা পতেঙ্গার বোর্ড সভার তারিখ ঘোষণা

বারাকা পতেঙ্গার বোর্ড সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্যালোচনা শেষে বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে প্রকাশ করবে কোম্পানিটি।

উল্লেখ্য, ২০২১ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া বারাকা পতেঙ্গা পাওয়ার বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছিলো ১০ শতাংশ বা শেয়ার প্রতি ১ টাকা।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার