Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভার তারিখ জানালো বারাকা পাওয়ার

পর্ষদ সভার তারিখ জানালো বারাকা পাওয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত বারাকা পাওয়ার লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্যালোচনা শেষে পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে প্রকাশ করবে কোম্পানিটি।

উল্লেখ্য, ২০১১ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া বারাকা পাওয়ার বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছিলো ১০ শতাংশ বা শেয়ার প্রতি ১ টাকা।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার