র‌্যাগিংয়ের অভিযোগে ১৫ শিক্ষার্থী বহিষ্কার

র‌্যাগিংয়ের অভিযোগে ১৫ শিক্ষার্থী বহিষ্কার
ছাত্রাবাসে র‌্যাগিংয়ের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিভিন্ন অনুষদের ১৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক চিঠিতে এক সেমিস্টারের জন্য ওই ১৫ শিক্ষার্থীকে বহিষ্কারের এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল-১ এ ২০১৮-১৯ সেশনের শিক্ষাবর্ষের (১ লেভেল, সেমিস্টার-১) ছাত্রদের উপর র‌্যাগিংয়ে ১৫ শিক্ষার্থী অভিযুক্ত হয়। ১৪ জানুয়ারি ছাত্র শৃঙ্খলা বোর্ডের ৩৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাদের সাময়িক বহিষ্কার করা হয়। একইসঙ্গে তাদের ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- কৃষি অনুষদের রমজান শেখ, মো. সামিউল আলম, মো. জাহাঙ্গীর আলম,মো. সিফাত হোসাইন, মো. খালিদ হাসান মিলু, রনি হোসাইন, বিএএম অনুষদের মনিরুল ইসলাম, মো. মেহেদী হাসান, ভূঁইয়া মো. আবু সুফিয়ান, মুক্তাদির আহমাদ, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের মো. জায়াদুল হক মিয়াজী, মো. শাহীন, মাৎস্যবিজ্ঞান অনুষদের এসকে সেফাতুল ইসলাম, মো. মোহতাসিম আরাফ, সাকিব আহমেদ পার্থ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো