Ortho Songbad আর্কাইভ

জেএমআই হসপিটালের লভ্যাংশ ঘোষণা

জেএমআই হসপিটালের লভ্যাংশ ঘোষণা

গত ৩০ জুন ,২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। কোম্পানি আলোচ্য বছরের জন্য সাধারণ বিনিয়োগকারীদের ৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।


বুধবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ২৫ পয়সা।


গত ৩০ জুন,২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ১২ পয়সা।


ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২২ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার