ওয়ালটনের পর্ষদ সভার তারিখ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পর্ষদ সভা আগামী ২৫ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির সর্বশেষ হিসাববছরের (৩০ জুন, ২০২৩) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। পর্যালোচনা শেষে তা প্রকাশ করবে কোম্পানিটি।
উল্লেখ্য, ২০২২ সালে ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪০ টাকা ১৬ পয়সা। ওই বছর সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।