Ortho Songbad আর্কাইভ

এমারেল্ড অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা

এমারেল্ড অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ সভা আগামী ২৬ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।


এছাড়া, একই দিনে বিকাল ৫টায় চলতি হিসাববছরের সমাপ্ত প্রথম প্রান্তিকের (৩০ সেপ্টেম্বর,২০২৩)  অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করতে সভা করবে কোম্পানি।

আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ২ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার