ব্লক মার্কেটে লেনদেন ১৮ কোটি টাকার

ব্লক মার্কেটে লেনদেন ১৮ কোটি টাকার
রোববার ব্লক মার্কেটে মোট ২৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানিগুলোর মোট ৪১ লাখ ৭৮ হাজার ৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৪৭ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এসকে ট্রিমস ৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ফাইন ফুডস, জেনেক্স ইনফোসিস, ম্যারিকো, মেঘনা লাইফ, এম.এল ডাইং, ওরিয়ন ফার্মা, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ালটন ও ইয়াকিন পলিমার লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন