২৪ ঘণ্টায় মৃত্যু ২৩, শনাক্ত ১১২৫

২৪ ঘণ্টায় মৃত্যু ২৩, শনাক্ত ১১২৫
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরো মারা গেছেন ২৩ জন। এনিয়ে মোট মারা গেলেন ৫,৩৪৮ জন। এছাড়া একই সময়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১,১২৫ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩,৬৮,৬৯০ জন।

আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতির স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো