রানার মটরসে একাধিক বাণিজ্যিক পরিবহণের যাত্রা

রানার মটরসে একাধিক বাণিজ্যিক পরিবহণের যাত্রা
আধুনিক প্রযু‌ক্তিসমৃদ্ধ আইশার প্রো ২০০০ এবং ৬০০০ সিরিজের একাধিক বাণিজ্যিক পরিবহনের সূচনা করেছে রানার মটরস লিমিটেড। এই পরিবহণ দেশের অটোমোবাইল ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব বয়ে আনবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের ৩নং হলে এক সংবাদ সম্মেলনে এই সকল গাড়ি গুলির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও ভলভো আইশার কর্মাশিয়াল ভ্যাহিক্যাল, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া এবং আশিয়ান দেশসমূহের রিজিওনাল হেড শান্তানু শ্রীভাস্তাভ।

এ সময় রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসাইন, আইশার ও রানার এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে রানার মটরস এর সিনিয়র জি এম ফিরোজ কবির সকল গাড়ির বিবরণ পরিচ্ছন্ন ভাবে তুলে ধরে বলেন, রানার মটরস পরিবহন খাতকে সমৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, আগামীতে ভলভো আইশার-এর সিরিজের গাড়িগুলি পরিবহণখাতকে বিল্পবী পরিবর্তন আনবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, আজ বড় আনন্দের দিন; আমরা পরিবহণখাতে এই দুই সিরিজের গাড়ির যাত্রা শুরু করলাম। যা পরিবহন ও যোগাযোগ খাত কে উন্নতি সাধন সহ দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি