লভ্যাংশ ও প্রান্তিক সংক্রান্ত তথ্য জানালো যেসব কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানি আজ নিজেদের পর্ষদ সভা শেষে লভ্যাংশ ও প্রান্তিক সংক্রান্ত তথ্য জানিয়েছে। কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, সাউথইস্ট ব্যাংক, সিঙ্গার বাংলাদেশ এবং শাইনপুকুর সিরামিকস।
কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিকস ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করে। সভা শেষে লভ্যাংশ ঘোষণা করে প্রতিষ্ঠানগুলো। সমাপ্ত হিসাববছরের জন্য বেক্সিমকো ১০ শতাংশ, বেক্সিমকো ফার্মা ৩৫ শতাংশ এবং শাইনপুকুর সিরামিকস ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
এছাড়া ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও সিঙ্গার বাংলাদেশ গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আলোচ্য সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় সাউথইস্ট ব্যাংক ও সিঙ্গার বাংলাদেশের আয় বেড়েছে। অন্যদিকে ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি আয় কমেছে। এছাড়া আইসিবি ইসলামিক ব্যাংকের লোকসান বেড়েছে।
অর্থসংবাদ/এমআই