ফ্লাইট ভর্তি করে যাত্রী নেয়া যাবে সৌদি আরবে

ফ্লাইট ভর্তি করে যাত্রী নেয়া যাবে সৌদি আরবে
প্রবাসীদের দ্রুততম সময়ের মধ্যে সৌদি আরব ফেরাতে সিটে যাত্রী বহনের সীমাবদ্ধতা শিথিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এখন থেকে ফ্লাইট ভর্তি করে যাত্রী নেয়া যাবে। শুধু সৌদি আরবের ফ্লাইটগুলোতে এই সীমাবদ্ধতা থাকবে।

আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, প্রতিটি ফ্লাইটে যাত্রী বহনের ক্ষেত্রে আরোপিত সংখ্যার সীমাবদ্ধতাগুলো (প্রশ্বস্ত বিমানের জন্য ২৬০ এবং অপ্রশস্ত বিমানের জন্য ১৪০), ঢাকা হতে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং সৌদি আরাবিয়ান এয়ারলাইনসের ফ্লাইটের ক্ষেত্রে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধির সম্ভাবনাকে প্রশমিত করার জন্য বেবিচক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আশা করে যে, স্বাস্থ্যবিধিগুলো আরো কঠোরভাবে প্রতিপালনের মাধ্যমে সুনির্দিষ্ট সংখ্যক যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিদ্যমান সাধারণ নিষেধাজ্ঞাটি বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং সৌদি আরাবিয়ান এয়ারলাইনস ফ্লাইটের জন্য সাময়িক শিথিল করার সিদ্ধান্তের সুযোগ গ্রহণ করে এ দুটি বিমান সংস্থা অপেক্ষমান যাত্রীদেরকে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা