Ortho Songbad আর্কাইভ

দেড় ঘণ্টায় লেনদেন ২২০ কোটি টাকা

দেড় ঘণ্টায় লেনদেন ২২০ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়ালো ২২০ কোটি টাকার বেশি।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, রবিবার (২২ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৬ পয়েন্টে।


অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ পয়েন্ট বেড়েছে এবং ‘ডিএস৩০’ সূচক ১ পয়েন্ট কমেছে।


এসময় ডিএসইতে ২২০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


এ সময়েরে মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৪টি কোম্পানির শেয়ারের।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার