Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভা করবে শ্যামপুর সুগার

পর্ষদ সভা করবে শ্যামপুর সুগার

পুঁজিবাজারে তালিকাভুক্ত শ্যামপুর সুগার মিলস লিমিটেডের পর্ষদ সভা আগামী ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।


এছাড়া, একই সভায় কোম্পানিটির সমাপ্ত প্রথম প্রান্তিকের (৩০ সেপ্টেম্বর,২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হবে।


আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার