Ortho Songbad আর্কাইভ

গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স পুরস্কার পেলো ইসলামী ব্যাংক

গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স পুরস্কার পেলো ইসলামী ব্যাংক
লন্ডনভিত্তিক দ্য গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস (গিফা) ২০২৩-এ ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক-২০২৩’ পুরস্কার অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সম্প্রতি সেনেগালের ডাকারে আয়োজিত ১৩তম পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ স্বীকৃতির ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানে আন্তর্জাতিক বিভিন্ন নিয়ন্ত্রণকারী সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা অংশ নিয়েছেন।

গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স পুরস্কার বিশ্বের ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স পরিমন্ডলে অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার হিসেবে স্বীকৃত। প্রতিবছর সারা বিশ্ব হতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এ পুরস্কার প্রদান করা হয়।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার