এসবিএসি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলায় এই আউটলেট উদ্বোধন করা হয়।
স্থানীয় এজেন্ট ও এনজিও লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রিসিডেন্ট ও ডিজিটাল ব্যাংকিংয়ের প্রধান মোহাম্মদ শফিউল আজম।
এ সময় খুলনা শাখা আঞ্চলিক প্রধান ও খুলনা শাখার ব্যবস্থাপক মো. সাজেদুল আলম খান, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. ফিরোজ চৌধুরীসহ খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অর্থসংবাদ/এমআই