দুই ঘণ্টায় লেনদেন ছাড়ালো ২০০ কোটি টাকা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের নিম্নগতিতে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ২০০ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ সোমবার (২৩ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৮ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৯০ পয়েন্ট কমে এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৮১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫৯ ও ২১৩২ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২০০ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৫টি কোম্পানির শেয়ার।
অর্থসংবাদ/এসএম