৪ কোম্পানি হল্টেড ১ ঘণ্টায়

৪ কোম্পানি হল্টেড ১ ঘণ্টায়
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের এক ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৪ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ন ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

আজ বেলা ১০টা ৫০ মিনিট পর্যন্ত নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির স্ক্রিনে ৩২ লাখ ৩৯ হাজার ৪৬০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩১ টাকা ১০ পয়সা।

এদিকে একই সময়ে ইসলামী ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৩৮ লাখ ৭৩ হাজার ৭১৪টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩৩ টাকা ৪০ পয়সা।

একই সময়ে এশিয়া ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন