ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব আফজাল হোসেন

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব আফজাল হোসেন
মো. আফজাল হোসেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

এতে বলা হয়েছে, মো. আফজাল হোসেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমানের স্থলাভিষিক্ত হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মো. নূর-উর-রহমান আগামী ৭ অক্টোবর থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। নিয়ম অনুযায়ী ৮ অক্টোবর থেকে আগামী বছরের ৭ অক্টোবর পর্যন্ত তিনি অবসরকালীন ছুটিতে থাকবেন। এ সময় বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধা পাবেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা