চট্টগ্রাম বন্দরে রেড অ্যালার্ট জারি

চট্টগ্রাম বন্দরে রেড অ্যালার্ট জারি
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দরে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা সংকেত অ্যালার্ট-৩ জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ অক্টোবর) আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলার পর পরই এই সতর্কতা সংকেত জারি করা হয়। ক্ষয়ক্ষতি এড়াতে জেটি থেকে সব জাহাজ সমুদ্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও বন্দরের যন্ত্রপাতি সুরক্ষায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বর্তমানে বন্দরের নিজস্ব সতর্কতা সংকেত অ্যালার্ট-৩ জারি করা হয়েছে। এর আগে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতিমূলক সভা করা হয়। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে চট্টগ্রাম বন্দর চ্যানেল, জাহাজ, হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট, কার্গো ও কনটেইনারের ক্ষতি যাতে না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবহাওয়া অধিদফতর ৫, ৬ ও ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলার পর চট্টগ্রাম বন্দর নিজস্ব সংকেত অ্যালার্ট-৩ জারি করা হয়।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, ‘ঘূর্ণিঝড় হামুনের বিপদ এড়াতে নগরীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে মাইকিং করা হচ্ছে। সকাল থেকে পাঁচটি গাড়িতে করে মাইকিং করা হচ্ছে। এ ছাড়াও আশ্রয়কেন্দ্র খোলাসহ ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

এদিকে, উপকূলীয় এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে আনার পাশাপাশি সচেতনতার জন্য মাইকিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিটি করপোরেশন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা