আট বলে আসলো ১ রান, গেল ৩ উইকেট

আট বলে আসলো ১ রান, গেল ৩ উইকেট
সপ্তম ওভারের প্রথম বলে মার্কো ইয়ানসেনের শর্ট ডেলিভারি তানজিদ হাসান তামিমের গ্লাভস ছুঁয়ে হাইনরিখ ক্লাসেনের গ্লাভসে ধরা পড়ে। দলীয় ৩০ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ১২ রান করে ফিরে যান বাংলাদেশি ওপেনার। পরের বলেই ক্লাসেনের কাছে কট বিহাইন্ড হন নাজমুল হোসেন শান্ত। গোল্ডেন ডাক মারেন তিনি। আট বলের মধ্যে বাংলাদেশ তৃতীয় উইকেট হারায়।

পরের ওভারে লিজাড উইলিয়ামস ১ রানে সাকিব আল হাসানকে ক্লাসেনের তৃতীয় ক্যাচ বানান। চার বল খেলেন বাংলাদেশের অধিনায়ক। বিনা উইকেটে ৩০ রান করা বাংলাদেশ ৩১ রানে হারালো তিন উইকেট।

এদিকে ৩৮৩ রানের বিশাল লক্ষ্যে নেমে সতর্ক শুরু করেছিলো বাংলাদেশ। লিটন দাস ও তানজিদ হাসান তামিমের উদ্বোধনী জুটিতে ৬ ওভারে ৩০ রান তুলেছিলো। তারপরেই ঘটে ছন্দপতন।

এই বিশ্বকাপে পাঁচ ম্যাচের চারটিতে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা সবগুলোতেই তিনশ ছাড়ালো। শুধু নেদারল্যান্ডসের বিপক্ষে পরে ব্যাটিং করে সেই ম্যাচে হার মানে প্রোটিয়ারা। তাই বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান চাইছিলেন, তিনি যেন টসে জেতেন। তার চাওয়া পূরণ হয়ণি। টসে জিতে প্রত্যাশিতভাবে আগে ব্যটিংয়ে নেমে প্রোটিয়ারা করলো তিনশর বেশি রান। কুইন্টন ডি ককের ঝড়ো সেঞ্চুরির সঙ্গে এইডেরন মারক্রাম ও হাইনরিখ ক্লাসেনের ব্যাটিং তাণ্ডবে ৩৮২ রান করলো তারা ৫ উইকেটে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের