Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভা করবে মনোস্পুল পেপার

পর্ষদ সভা করবে মনোস্পুল পেপার
শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা আগামী ৩১ অক্টোবর বেলা ২টা ৩৫মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির সর্বশেষ হিসাববছরের (৩০ জুন, ২০২৩) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। পর্যালোচনা শেষে তা প্রকাশ করবে কোম্পানিটি।

উল্লেখ্য, সর্বশেষ হিসাববছরে (২০২২ সাল) মনোস্পুল পেপারের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪৫ পয়সা। ওই বছর বিনিয়োগকারীদের নগদ ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

মুল সাইট থেকে

পুজিবাজার