নোয়াখালীতে গৃহবধূকে শ্লীলতাহানির ভিডিও সরিয়ে নেওয়ার নির্দেশ

নোয়াখালীতে গৃহবধূকে শ্লীলতাহানির ভিডিও সরিয়ে নেওয়ার নির্দেশ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে রাতের আঁধারে ঘরে ঢুকে এক গৃহবধূকে অপবাদ দিয়ে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের ভিডিও সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ-সংক্রান্ত বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে আজ (৫ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শমীম এই আদেশ দেন।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের খালপাড় এলাকায় ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন চালায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল, কালাম ও আবদুর রহিমসহ ৫ তরুণ। ঘটনার ৩২ দিন পর ৪ অক্টোবর দুপুরে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় রাতেই দুটি মামলা হয়েছে। এর মধ্যে প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা থেকে গতকাল রোববার দিবাগত রাতে মামলার প্রধান আসামি বাদলকে এবং নারায়ণগঞ্জ থেকে আরেক আসামি দেলোয়ারকে গ্রেপ্তার করে র‍্যাব। এর আগে একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়কৃঞ্চপুর গ্রামের খালপাড় এলাকার হারিদন ভূঁইয়া বাড়ির শেখ আহম্মদ দুলালের ছেলে মো. আব্দুর রহিম (২০) ও একই এলাকার মোহর আলী মুন্সি বাড়ির মৃত আব্দুর রহিমের ছেলে মো. রহমত উল্যাহ (৪১)।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা