Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভা করবে ইস্টার্ন লুব্রিকেন্টস

পর্ষদ সভা করবে ইস্টার্ন লুব্রিকেন্টস

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের পর্ষদ সভা আগামী ০২ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।


এছাড়া, একই সভায় কোম্পানিটির সমাপ্ত প্রথম প্রান্তিকের (৩০ সেপ্টেম্বর,২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করবে কোম্পানিটি।


আগের বছর কোম্পানিটি বিনিয়োগকরীদের ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার