লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো অলিম্পিক এক্সেসরিজ
শেয়ারবাজারে তালিকাভুক্ত অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড সমাপ্ত হিসাববছরে (৩০ জুন, ২০২৩) বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। আগের বছর কোম্পানিটির লোকসান হয়েছিল ১৯ পয়সা।
আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।