Ortho Songbad আর্কাইভ

এবার লভ্যাংশ দিবে না তাল্লু স্পিনিং

এবার লভ্যাংশ দিবে না তাল্লু স্পিনিং
গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ দিবে না পুঁজিবাজারে তালিকাভুক্ত তাল্লু স্পিনিং লিমিটেড। এর আগের বছরও কোম্পানিটি লভ্যাংশ দেয়নি।

বুধবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৯০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩ টাকা ২ পয়সা লোকসান হয়েছিল।

এছাড়া, ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ০৪ পয়সা।

আগামী ১৪ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার