৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার মানবণ্টন হবে ২০০ নম্বরের। দেশের আটটি বিভাগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এই পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে। আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে চলতি ১৯ মে থেকে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন প্রকাশিত ফলাফলে মোট ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।