Ortho Songbad আর্কাইভ

লোকসান কমেছে শ্যামপুর সুগারের

লোকসান কমেছে শ্যামপুর সুগারের
শেয়ারবাজারে তালিকাভুক্ত শ্যামপুর সুগার মিলস লিমিটেড চলতি হিসাববছরের সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এবার কোম্পানিটির লোকসান কমেছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৬৮ পয়সা। গত বছর একই সময়ে লোকসানের পরিমাণ ছিল ১৯ টাকা ৩০ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার