Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ দেবে এসকে ট্রিমস

নগদ লভ্যাংশ দেবে এসকে ট্রিমস
শেয়ারবাজারের তালিকাভুক্ত এসকে ট্রিমস লিমিটেড সমাপ্ত হিসাববছরে (৩০ জুন, ২০২৩) বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কোম্পানিটির পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৯৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯০ পয়সা।

৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৫৭ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার