Ortho Songbad আর্কাইভ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংক সিবিএ’র শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংক সিবিএ’র শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র নবনির্বাচিত কমিটির নেতারা।

বুধবার (২৫ অক্টোবর) ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত কমিটির সভাপতি মো. রিপন মৃধা ও সাধারণ সম্পাদক মো. গোলাম নবীর নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় কার্যকরী সভাপতি মো. কাদের আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল ও সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিনসহ নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার