Ortho Songbad আর্কাইভ

আয় বেড়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকের

আয় বেড়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকের
গত ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। গত বছর একই সময়ে ৩৫ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) প্রতিষ্ঠানটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ১৫ পয়সা। গত বছরের একই সময়ে তা ৮৫ পয়সা ছিল।

সমাপ্ত প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৯ পয়সায়।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার