Ortho Songbad আর্কাইভ

মেট্রো স্পিনিংয়ের নো ডিভিডেন্ড ঘোষণা

মেট্রো স্পিনিংয়ের নো ডিভিডেন্ড ঘোষণা

গত ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিং লিমিটেড।


শনিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১২ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ১ টাকা ৩৮ পয়সা।


৩০ জুন,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৮৭ পয়সা।


আগামী ২০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার