Ortho Songbad আর্কাইভ

আইএফআইসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

আইএফআইসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

গত ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসি।


রবিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৪১ পয়সা।


হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৭০ পয়সা। গত বছরের একই সময়ে তা ৯২ পয়সা ছিল।


গত ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৮২ পয়সা।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার