Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে এমারেল্ড অয়েল

লেনদেনের শীর্ষে এমারেল্ড অয়েল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৪৪৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সোমবার (৩০ অক্টোবর) ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিটির ১৮ লাখ ২৪ হাজার ৯৮৬টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ২৪ কোটি ৯৭ লাখ টাকার বেশি।


লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ২০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড লিমিটেড।


আজ ডিএসইতে শীর্ষ লেনদেনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফু ওয়াং ফুড, সোনালী আঁশ, সিভিও পেট্রোকেমিক্যাল, সি পার্ল বিচ, দেশবন্ধু পলিমার, খান ব্রাদার্স এবং শমরিতা হসপিটাল।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার