Ortho Songbad আর্কাইভ

ইমাম বাটনের সর্বোচ্চ দরপতন

ইমাম বাটনের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সোমবার (৩০ অক্টোবর) ইমাম বাটনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৫ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৮০ শতাংশ কমেছে।


দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ারদর ৬ দশমিক ৮১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের শেয়ারদর কমেছে ৬ দশমিক ৪৯ শতাংশ।


সোমবার ডিএসইতে সর্বোচ্চ দরপতনের তালিকায় উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, লিবরা ইনফিউশন, এমবি ফার্মা, কে অ্যান্ড কিউ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্ট এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেড।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার