Ortho Songbad আর্কাইভ

রূপালী ব্যাংকের বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন

রূপালী ব্যাংকের বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন
ব্যাংকিং খাতে অসামান্য অবদানের জন্য আইসিএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড।

সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য ব্যাংকটিকে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীরের হাতে এই পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও আইসিএবি’র প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া রূপালী ব্যাংকের পক্ষে জিএম এন্ড সিএফও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার