Ortho Songbad আর্কাইভ

ডিবিএইচ ফার্স্ট ফান্ডের প্রথম প্রান্তিক প্রকাশ

ডিবিএইচ ফার্স্ট ফান্ডের প্রথম প্রান্তিক প্রকাশ
গত ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

সোমবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ট্রাস্টি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০৮ পয়সা। আগের বছর একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি ০৩ পয়সা আয় হয়েছে।

সমাপ্ত প্রান্তিক শেষে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৯ টাকা ৯৩ পয়সা। একই সময়ে ক্রয়মূল্যে প্রতি ইউনিটের এনএভি ছিল ১০ টাকা ০২ পয়সা।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার