Ortho Songbad আর্কাইভ

দুই ঘণ্টায় লেনদেন ১৬৭ কোটি টাকা

দুই ঘণ্টায় লেনদেন ১৬৭ কোটি টাকা
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নগামিতায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ডিএসইর সব সূচকে নেতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। এ সময় লেনদেন হয়েছে ১৬৭ কোটি টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বুধবার (০১ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৬ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৭৯ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৫০ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬০ ও ২১৩৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩০টি কোম্পানির শেয়ার।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার