পর্ষদ সভার তারিখ জানালো এটলাস বাংলাদেশ
পর্ষদ সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেড। আগামী ০৯ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একইসময়ে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাব নিয়েও আলোচনা করা হবে। পর্ষদ এসব প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে। যদিও, আগের বছর কোম্পানিটি সব প্রান্তিকে লোকসান গুনেছে।
অর্থসংবাদ/এমআই