Ortho Songbad আর্কাইভ

ফার কেমিক্যালের সর্বোচ্চ দরপতন

ফার কেমিক্যালের সর্বোচ্চ দরপতন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনে অংশ নেওয়া ২৯৯ কোম্পানির মধ্যে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারদরে পতন ঘটেছে। এদিন দরপতনের শীর্ষে উঠে এসেছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (০৫ নভেম্বর) ফার কেমিক্যালের ২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে আগের দিনের তুলনায় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্যাপিটেক গ্রোথ ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৬২ শতাংশ কমেছে। এছাড়া শেয়ারদর ৯ দশমিক ৫৭ শতাংশ কমায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আর এন স্পিনিং মিলস।

এদিন দর হারানোর তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এমবি ফার্মা, ইস্টার্ন লুব্রিকেন্টস, সি পার্ল রিসোর্ট, এমারেল্ড অয়েল, মুন্নু এগ্রো, ন্যাশনাল টি কোম্পানি এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার