Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো ফ্যাস ফাইন্যান্স

লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো ফ্যাস ফাইন্যান্স
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এফএএস (ফ্যাস) ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেবে না।

রোববার (৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৭ টাকা ৮৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ১৯ টাকা ৯৪ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ৮৬ টাকা ১৪ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার