আইসিবির পর্ষদ সভা তারিখ পুন: নির্ধারণ
পর্ষদ সভার পরিবর্তিত তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেড। আগামী ০৮ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এর আগে ঘোষিত সময় অনুযায়ী আজ সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো।
অর্থসংবাদ/এমআই